1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

নোয়াখালীর উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত

– নুর আলাম বিপ্লব –

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে,নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক। জেলার উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও করণীয় নির্ধারণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

বুধবার (১৫ জুলাই) সকালে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এতে আরও বক্তব্য রাখেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত দাস, নোয়াখালী সিভিল সার্জন ডা.আনোয়ার হোসেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, জেলা বিএনপির সদস্য আবু নাছের, এডভোকেট রবিউল হাসান পলাশসহ জেলার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

এ সময় বক্তরা বলেন, নোয়াখালীকে সম্ভাবনার জেলায় পরিণত করতে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে নোয়াখালীর উন্নয়ন আরও গতিশীল হবে বলেও তারা মত প্রকাশ করেন।

আলোচনা শেষে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, এবং একসাথে সবাই মিলে মধ্যাহ্নভোজ সম্পূর্ণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park