1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

কালিহাতীতে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পঠিত

শুভ্র মজুমদার, স্টাফ রিপোর্টার:-

জুলাই শহীদ দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে পালনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জুলাই শহীদ দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, শহীদদের স্মৃতিচারণ, জনসচেতনতামূলক কার্যক্রম, আলোচনা সভাসহ বিভিন্ন আয়োজন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সরকারি বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদসহ অন্যান্য বক্তারা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।

সভা শেষে জুলাই শহীদ দিবসের নির্ধারিত সকল কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park