1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

কবিরহাটে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

নুর আলাম বিপ্লব

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালীর কবিরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আবু জাহেরর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূদম পুষ্প চাকমা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়,

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা ইসলাম জুঁই কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রুমেল বড়ুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার। কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌ লিটন, সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল , পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজ রহমান মনজু সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন উপজেলা জামায়াতের নায়েব এনায়েত উল্যা ,কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক ওহিদুজ্জমান বাবুল, ছাএনেতা ইয়াছিন ফরহাদ ও মোহাম্মদ মামুনসহ,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাইয়ে যুদ্ধ আহতরা, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধারা আন্দোলনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বলেন, গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য শহীদদের আত্মত্যাগকে যথাযথ মর্যাদায় স্মরণ করতে হবে। তারা জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, প্রয়োজনীয় চিকিৎসা, পুনর্বাসন এবং সার্বিক সহায়তা নিশ্চিত করার দাবি জানান। অনুষ্ঠানে

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, স্বাধীনতা, ন্যায়বিচার, গণতন্ত্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে। তারা আরও বলেন, ইতিহাস বিকৃতি নয়, বরং প্রকৃত ঘটনাপ্রবাহ সংরক্ষণ ও প্রচারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা সম্পর্কে সচেতন করে তুলতে হবে।

বক্তারা দেশের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে পারস্পরিক সহনশীলতা, দায়িত্বশীলতা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন ৭১ আর হবে না, ৯০ আর হবেনা জুলাই আর হবে না, কারণ তারেক রহমান ক্ষমতার অপব্যবহার করবে না, কোন অপশক্তি এই দেশে আর মাথা ছাড়া দিয়ে উঠবে না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park