1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জে ডিবির অভিযানে ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার, আটক ১।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ২৩৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: রুহুল আমীন খান (উজ্জ্বল)।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় মো. শাহিন আলম রবিন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
রবিবার (১২ জুলাই ২০২৬) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাধবপুর থানাধীন সাইহাম ফিউচার পার্কের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্র জানায়, অভিযানে আটক ব্যক্তির হেফাজত থেকে iPhone, Vivo, realme, Redmi, Tecno-সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার ৯০০ টাকা।
আটক শাহিন আলম রবিন (২৬) মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার বাসিন্দা। তিনি শামছুল আলম খানের ছেলে।
অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও এসআই মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এএসআই গোলাম সারোয়ার, এএসআই মো. নাঈম মিয়া এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park