1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

প্রেমের টানে স্কুল ছাত্রী উধাও

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯২ বার পঠিত

নুরআলাম বিপ্লব,নোয়াখালী প্রতিবেদক::
প্রেমের টানে দুইবার উধাও সপ্তম শ্রেণির ছাত্রী
নোয়াখালীর কবিরহাটে প্রেমের টানে দুইবার উধাও হয় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। প্রথমবার উদ্ধারের পর মায়ের হাতে তুলে দেওয়া হয়। এরপর ফের বাড়ি থেকে পালিয়ে যায় সে। পরে এ ঘটনায় থানায় অপহরণ মামলা করেন মা।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে মামলা হলে রাতে ওই ছাত্রীকে ফেনীর মহিপাল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওই ছাত্রী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের এক সৌদি আরব প্রবাসীর মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মামলার এজাহারে দাবি করা হয়েছে, পাশের কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. রুবায়েত (২০) ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো। গত মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ৮টায় রামেশ্বরপুর গ্রামের বাহার মিয়ার দোকান সংলগ্ন এলাকা থেকে রুবায়েত ও তার সহযোগীরা ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে যায়।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই ছাত্রী এ ঘটনার সাতদিন আগেও প্রেমের টানে প্রেমিক রুবায়েতের সঙ্গে উধাও হয়ে যায়। পরে চাপরাশিরহাট ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দেন। কিন্তু সে পরিবারের অবাধ্য হয়ে গত ২৯ আগস্ট আবারও স্বেচ্ছায় প্রেমিকের হাত ধরে উধাও হয়ে যায়।

সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন বলেন, প্রেমিক রুবায়েতের মা আমার পরিষদের সংরক্ষিত নারী সদস্য। ঘটনাটি শুনে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে কৌশলে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিয়েছি। তবে ধূর্ত মেয়েটি সেদিনও তার পরিবারের সঙ্গে যেতে চায়নি। পরে আবারও পালিয়ে যায়।
এদিকে, প্রেমের টানে মেয়ে উধাও হওয়ার সত্যতা স্বীকার করে মামলার বাদী (৩৫) বলেন, প্রেমের বিষয়টি জানতে পেরে মেয়েকে অনেক বুঝিয়েছি। ছেলেকে নিবৃত করতে তার বাবাকেও বিষয়টি জানিয়েছি। কিন্তু কিছুতেই নিয়ন্ত্রণ করা যায়নি। প্রথমবার বাড়িছাড়া হয়ে মেয়ে দুইদিন নিখোঁজ ছিল। উদ্ধারের সাতদিন পর আবারও উধাও হয়ে গেলে থানায় অপহরণ মামলা করি।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শনিবার দুপুরে অভিযোগ পেয়ে পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান চালানো হয়। পরে সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্রীকে ফেনীর মহিপাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তাকে অপহরণ মামলায় রোববার সকালে আদালতের মাধ্যমে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, মেডিকেল পরীক্ষার পর স্কুল ছাএীকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়েছে । আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park