1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

বেনাপোল বন্দর এলাকা থেকে ১৮টি বোমা উদ্ধারের মামলার আসামী বাদল গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

যশোর র‍্যাব-৬ এর অভিযানে মাটির নিচ থেকে ১৮ টি বোমা উদ্ধারের ঘটনায় পলাতক আসামী বাদল হোসেন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে পুলিশের বিশেষ সাড়াশী অভিযানে বেনাপোল বড়আঁচড়া গ্রামের আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আঃ জলিলের ছেলে।এর আগে গতকাল ২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাদল হোসেনের পরিত্যক্ত ভবনের মাটি খুঁড়ে ১৮ টি বোমা উদ্ধার করে র‍্যাব।এসময় রর‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাদল হোসেন পালিয়ে গেলে উদ্ধারকৃত বোমা বেনাপোল পোর্ট থানায় জমা করে পলাতক আসামি বাদল হোসেনের নামে মামলা করে র‍্যাব।

তারই সূত্র ধরে মামলার এজাহার নামীয় পলাতক আসামী বাদল হোসেনকে ধরতে সাড়াশী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় বেনাপোল বড়আঁচড়া গ্রামস্থ তার বাড়ি থেকে আসামি বাদল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park