1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সালাউদ্দিন,, বেনাপোলে সোনার বারসহ তিনজন আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

শার্শা উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন

বেনাপোলের দৌলতপুর সীমান্তে ২ কেজি ৯শ ৪০ গ্রাম ওজনের ৪টি সোনার বার উদ্ধার হয়েছে। এ সময় একটি এলিয়ন প্রাইভেটকারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। যার ওজন দুই কেজি ৯শ ৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় দুই কোটি ৬৫ লাখ টাকা।

আটককৃতদের মধ্যে রয়েছে-ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ , যশোর সদরের বাগডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম ও শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু ।

বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি।
বিজিবির জানায়, সোনা পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় একটি এলিয়ন প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে বড় বড় চারটি সোনারবার পাওয়া যায়। এ নিয়ে গত এক বছরে একশ বার কেজি সোনা আটক আটক করেছে ২১ বিজিবি। যার সিজার মূল্য প্রায় একশ কোটি টাকা।
এ ব্যাপারে আটক ৩জন পাচারকারীর নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park