1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

আশুলিয়ায় বসতঘরে আগুনে আটকা পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

মাহাবুব হাসান খান,স্টাফ রিপোর্টারঃ

ঢাকার আশুলিয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে সাকিব (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার শামসুন নাহারের ভাড়া বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

নিহত শিশু সাকিব ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে জিরাবো ফায়ার স্টেশনের সিনিয়ার স্টেশন ম্যানেজার সায়েম বলেন, আগুনে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মূলত শিশুটির বাবা দিনমজুর ও মা বাসাবাড়িতে কাজ করতেন। তারা শিশুটিকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে সকালে কাজে বের হয়ে যায়। এদিকে বেলা ১২টার দিকে ওই ঘরে হঠাৎ আগুন লেগে যায়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। শিশুটি আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, চারটি টিনসেড ঘরের মধ্যে একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park