1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

নবীগঞ্জের ইনাতগঞ্জে ইজিবাইক ব্যাটারি চুরির হিড়িক

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার পঠিত

শাহরিয়ার আহমেদ শাওনঃ
নবীগঞ্জের ইনাতগঞ্জে শীত আসার সাথে সাথে চুর চক্র সক্রিয় হয়ে ওঠেছে। অসহায় হতদরিদ্র দিন মজুরদের ৬টি ইজিবাইক থেকে ১২টি ব্যাটারি চুরি হয়। গত রবিবার দিবাগত গভীর রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের লামলিপাড় গ্রামের আবিদুর রহমান ও লতিবপুর গ্রামের আতাউল মিয়ার গ্যারেজে এ চুরির ঘটনা ঘটেছে। ব্যাটারি চুরির খবর চতুরদিকে চড়িয়ে পড়লে ইনাতগঞ্জ সহ নবীগঞ্জ উপজেলার সকল ইজিবাইক চাকল ও মালিকদের মধ্যে চুর  আতংক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে আরো জানাযায়, লামলিপাড় গ্রামের আবিদুর রহমান ও লতিবপুর গ্রামের আতাউল মিয়া ইজিবাইকের গ্যারেজ পরিচালনা করেন নিজ নিজ গ্রামে। এতে বেশ কয়েকজন ইজিবাইক মালিক ভাড়ায় ওই গ্যারেজে রাতের বেলা তাদের  ইজিবাইক রাখতেন।

গত রবিবার রাত ১১টার দিকে গ্যারেজ তালাবদ্ধ করা হয়। সকালের দিকে গ্যারেজে এসে ব্যাটারি চুরির বিষয়টি বুঝতে পারেন গ্যারেজ কর্তৃপক্ষ।

ইজিবাইক মালিক সালমান বলেন, গ্যারেজের দরজা ভেঙ্গে ইজিবাইক থেকে ৪টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় চুর চক্র। 

এলাকার অনেকেই জানান, ইনাতগঞ্জ বাজারে ভাঙ্গারী দোকান রয়েছে। এলাকার একটি সংঘবদ্ধ চুরের দল এসব ইজিবাইক ব্যাটারি, টিউবওয়েল সহ বিভিন্ন জিনিস পত্র চুরি করে ভাঙ্গারী দোকানে বিক্রি করে থাকে। এ ব্যাপারে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী

তারিখ: ১১ ডিসেম্বর ২০২৪ইংরেজী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park