1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা- ভাংচুর ১ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭০ বার পঠিত

ডেক্সি রিপোর্ট:
দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গাফফার সেখ (১৯) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গাফফার সয়াধানগড়া মহল্লার ভেজাল সাবান মোড় এলাকার বুদ্ধ সেখের ছেলে।

এর আগে, বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌর এলাকার সয়াধানগড়া নতুনপাড়া এলাকায় সাংবাদিক আব্দুল হামিদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় অভিযুক্ত অস্ত্রধারী গাফফার সেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে থাকা অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় জড়িতদেরও গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, চলতি মাসের ৬ ফেব্রুয়ারি দুপুরে পৌরসভার সয়াধানগড়া মাছুমপুর ঈদগাহ মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কলম সৈনিকের সম্পাদকের ভাগ্নে মো. রানা আহমেদ (২৫) ও অপর ভাগ্নে ঐশ্বর্য্য সেখ’র (২১) কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের সয়াধানগড়া মহল্লার কিশোর গ্যাংয়ের লিডার কামাল হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সন্ত্রাসী বাহিনী রামদা, ছুরি, লোহার রড, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকের বসতবাড়ীতে হামলা চালিয়ে শক্তির মহড়া প্রদর্শন করে এবং বাড়ীর লোকজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বাসায় ব্যাপক ভাংচুর করে। এতে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।

এসময় সাংবাদিকের স্ত্রী মোছা. সাফিয়া খাতুন, বোন বীর মুক্তিযোদ্ধা রাহেলা খাতুন ও বীর মুক্তিযোদ্ধা মাহেলা বেগম তাদের বাধা দিতে এগিয়ে আসলে তাদেরকেও মারপিট ও অস্ত্র উঁচিয়ে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় রাতেই সাংবাদিক আব্দুল হামিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ জনের নামে সদর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

উল্লেখ, স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় বেশ কিছু দিন সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মহল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park