1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

কালিয়াকৈরে চাঁদা না দেওয়ায় পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

মাহাবুব হাসান খান, স্টাফ রিপোর্টার

পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে উপজেলার ডুবাইল এলাকার সোহরাব হোসেনের মাছের খামারে।

ভুক্তভোগী হলেন, উপজেলার নিশিন্দাহাটি এলাকার করম আলীর ছেলে সোহরাব হোসেন (৩৫)।

এলাকাবাসী ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ডুবাইল এলাকায় সোহরাব হোসেন ১০ বিঘা জমি লিস নিয়ে পুকুরে মাছ চাষ করতেছে। অজ্ঞাত ব্যক্তি মোবাইল নং- ০১৯৮৭৪৯১০৭২ নম্বর থেকে ৫ ই ফেব্রুয়ারি দুপুরে ফোন করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে পুকুরের মাছ রক্ষা করতে পারবেনা। ৬ই ফেব্রুয়ারি সোহরাব হোসেনের পুকুরে রাতেই বিষাক্ত বিষের ট্যাবলেট প্রয়োগ করে। ৭ই ফেব্রুয়ারি সোহরাব হোসেন পুকুরে গিয়ে দেখে মাছ মরে ভেসে উঠছে। অজ্ঞাত নামা ব্যক্তি মোবাইল ফোনে ফোন করে বিষক্রিয়া করে মাছ মারার বিষয়টি স্বীকার করে, আশেপাশের অন্যান্য প্রত্যেক খামার থেকে ৫০ হাজার টাকা না দিলে বড় ধরনের ক্ষতি সাধন হবে বলে হুমকি দেয়।

ভুক্তভোগী সোহরাব হোসেন জানান, পঞ্চাশ হাজার টাকা চাঁদা না দেওয়ার কারনে আমার পুকুরে মাছ মরার বিষ দেওয়া হয়েছে।লুৎফর রহমান সাবেক মেম্বার জানান, আমাকে অজ্ঞাত ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে এবং আশেপাশের প্রত্যেক পুকুর থেকে ৫০ হাজার টাকা করে চাঁদা না দিলে পুকুরের মাছের বড় ধরনের ক্ষতি সাধন হবে বলে হুমকি দেয়। কালিয়াকৈর থানার অফিসার ইনচার । এ এফ এম নাসিম জানান ঘটনার কোন অভিযোগ আমি এখনো পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park