1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

দিনাজপুরে অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের চাউলিয়াপট্টি শাখা অফিসের উদ্বোধন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সদর উপজেলা অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা এস.এম খালেকুজ্জামান রাজু বলেছেন, সংগঠনটি দিনাজপুরে অতি প্রাচীনতম। এই সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জড়িত ছিলেন আমরা তাদের অনেককে হারিয়েছি। তিনি বলেন, আওয়ামীলীগ সরকার এদেশের গরীব যুবকদের জন্য কাজ করে যাচ্ছেন। এই অটো রিক্সা চালু করেছেন। আপনাদের শক্তি যদি সংগঠিত থাকে তাহলে কেউ আপনাদের সঙ্গে অন্যায় আচরণ করতে পারবে না, অন্যায় করতে চাইলে আপনারা প্রতিরোধ করতে পারবেন। আপনাদের জন্য শ্রম অধিদপ্তর রয়েছে। তিনি বলেন, যদি প্রমাণিত হয় যে আপনারা এই অটো রিক্সার মাধ্যমে কোন অপরাধমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকেন তাহলে আপনাদের সদস্য পদ থাকবার কোন সুযোগ নাই। আপনাদের লাইসেন্সের সমস্যার কথা বলে দিনাজপুর পৌরসভার মেয়র আপনাদের কাছ থেকে লাইসেন্স দিবে বলে এর আগে প্রায় ৪০ হাজার টাকা করে অনেকের কাছ থেকে নিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কখনো সংগ্রাম করে দাবি আদায় করতে হয় না আপনাদের প্রয়োজনে এই সরকার সবকিছু বাস্তবায়ন করতে সদা তৎপর থাকে। শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে আপনাদের বিভিন্ন দুর্ঘটনায় বিপদ-আপদে তারা এগিয়ে আসে। তিনি আরও বলেন, ইকবালুর রহিমকে নির্বাচনে আপনারা সবাই মিলে বিজয়ী করেছেন। এজন্য মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপির পক্ষ থেকে আপনাদেরকে ধান্যবাদ জানাই।
৭ ফেব্রুয়ারী ২০২৪ বুধবার বিকেলে শহরের চাউলিয়াপট্টি শহীদ মিনার মোড়ে দিনাজপুর সদর উপজেলা অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের চাউলিয়াপট্টি শাখা অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মহিবুল, জেলা সিএনজি ও পাগলু মালিক সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বাবু, সাধারন সম্পাদক মোঃ আহসান কবির জিল্লুর, সদর উপজেলা অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ হবিবর রহমান, দপ্তর সম্পাদক মোঃ রশিদুল ইসলাম (জুয়েল), সাবেক সহ-সাধারন সম্পাদক মোঃ অলিউর রহমান অলি প্রমুখ। এর আগে চাউলিয়াপট্টি শাখা অফিসটির উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের উদ্বোধক দিনাজপুর সদর উপজেলা অটো রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মনসুরুল হোসেন (ডাবলু)। সভাপতিত্ব করেন সংগঠনের চাউলিয়াপট্টি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম বাবু। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক মোঃ আরমান। শেষে বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park