1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

কমিউনিস্ট পার্টির সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

শরিফুল ইসলাম
ফরিদপুর প্রতিনিধিঃ-

ফরিদপুরে কমিউনিস্ট পার্টির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ সোমবার বিকেলে শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিতে এবং কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক অরুণ কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ‌বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় কমিটির‌ সম্পাদক মন্ডলী সদস্য ‌ কাজী রুহূল আমিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ‌ কমিউনিস্ট পার্টি‌র‌ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য রফিকুজ্জামান নায়েক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত দিনে টাকা সিস্টেম লস এর মাধ্যমে আওয়ামীলীগ সরকারের লুটেরা কর্মকর্তাদের মাঝে পাচার হয়েছে ‌। তথাকথিত উন্নয়নের নামে দেশকে পিছন দিকে ঠেলে দেয়া হয়েছে ‌। রাজনৈতিক স্থিতিশীল করতে হলে সরকার ধারাবাহিক দরকার। সেখান থেকে বঞ্চিত করা হয়েছে। ক্ষমতাকে টিকিয়ে রাখতে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। মানুষের উপর জুলুম করা হয়েছে। দেশের মানুষ দিনের পরদিন নির্যাতিত হয়েছে। বক্তারা বলেন গণঅভ্যুত্থান একদিনে হয়নি। তার জন্য বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে। বক্তারা এ সময় বিগত দিনে কমিউনিস্ট পার্টির ‌বিভিন্ন কার্যক্রম ‌ তুলে ধরেন। বক্তারা বলেন, আন্দোলনকে চাঙ্গা করার জন্য অতীতে কমিউনিস্ট পার্টি যে ভূমিকা ‌রেখেছে তা অবশ্য প্রশংসার দাবি রাখে। কোটা ইস্যুতে আন্দোলন শুরু হয়েছিল।
পরবর্তীতে আন্দোলন গণঅভ্যুত্থানের রূপ নিয়েছিল। যে কারণে আওয়ামী লীগ সরকারকে ‌ ক্ষমতা থেকে নামতে হয়েছে। শহীদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা যে বিজয় পেয়েছি তা ধরে রাখতে হবে। যদি এরপর কোন সরকার এরপর ফ্যাসিস্ট ব্যবস্থা চালু করতে না পারেন ‌ সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা অন্তবর্তী কালিন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। অনির্বাচিত সরকার ‌যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করে একটা ‌একটা নির্বাচনের ‌ দিন তারিখ ঘোষণা করতে হবে।সব সংস্কার আপনারা ‌করতে পারবেন না ‌। আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। সমস্ত গরিব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করেন। কৃষি উপকরণের দাম কমাতে হবে । অবিলম্বে হকার শ্রমিক ‌অটো রিকশাচালক তথা সাধারণ জনগণের উপর অত্যাচার বন্ধ করতে হবে। আমরা চাই এই সরকার সফলভাবে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনে ‌নির্বাচনের জন্য যে ব্যবস্থা গ্রহণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park