1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কালিহাতীতে কোকডহরা ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৪১৭ বার পঠিত

শুভ্র মজুমদার
কালিহাতী(টাঙ্গাইল) প্রতিনিধি:-

তরুণ নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে কোকডহরা ইউনিয়ন বিএনপির আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বিকেলে কোকডহরা ইউনিয়নের হাসপাতাল মাঠে এ জনসভা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

কোকডহরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাল হোসেন ফুল মামুদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। সভার প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিন শাহীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম (শোভা), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, সাবেক সহ-সভাপতি আনছার আলী সিকদার, কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি ও নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম আমিনুল হক এবং সাবেক ছাত্র নেতা সোহেল খান।

বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফার গুরুত্ব, জাতীয় রাজনীতিতে বিএনপির ভূমিকা এবং স্থানীয় রাজনীতির উন্নয়ন নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা দলকে শক্তিশালী করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন।

নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কোকডহরা ইউনিয়ন বিএনপির এই জনসভা একটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park