1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বিশ্ব বিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন মাননীয় শিক্ষা মন্ত্রী কবিরহাটে বিএনপি নেতা কে ছুরিকাঘাত করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন ।।ভারতীয় নারী ও শিশুকে বাংলাদেশী সন্দেহে পুশইনের অভিযোগ,বেনাপোলের অনিশ্চয়তায় অর্ধহারে অনাহারে দিন কাটছে।। নিকলীর জারুইতলা ভেন্যু কেন্দ্রে এইচএসসি পরীক্ষা পরিদর্শনে ইউএনও রেহানা মজুমদার (মুক্তি) পাটকেলঘাটায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা শুভ ও অর্থদাতা শেখ শাহাবাজ কে গ্রেপ্তারের দাবিতে সচেতন নাগরিক সমাজের বিশাল মানববন্ধন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত স্ত্রীকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে বন্যার্তদের মাঝে তারেক রহমানের উপহারের ত্রাণ ও ওষুধ বিতরন। বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬ এর উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আল-আমিনের

গাংনীর সহড়াতলাতে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৫৪ বার পঠিত

মেহেরপুর প্রতিনিধি ঃ-

মেহেরপুরের গাংনীর সহড়াতলা ও গরীবপুরের প্রয়াত বিএনপি নেতাকর্মীদের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সহড়াতলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে উপজেলার সহড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সহকারী প্রধান শিক্ষক একরামুল হক।

এ সময় প্রয়াত বিএনপির নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করে বক্তারা বলেন, আমাদের এখানে যে সকল বিএনপি নেতাকর্মীরা ছিল তারা নিবেদিত প্রাণ ছিল। পাশাপাশি সংগঠনকে গতিশীল রাখতে তাদের ভূমিকা ছিল অপরিসীম।
বক্তারা আরো বলেন, আওয়ামীলীগ সরকারের শাসন ছিলো অত্যাচারের শাসন। সেসময় বিএনপি-জামায়াতের উপর নির‌্যাতন ও অত্যাচার করে সারা বাংলাদেশে ৯০ লক্ষ গায়েবে মামলা করা হয়েছে যার আসামী ১ কোটিরও বেশি।

এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মামুন রশিদ, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,তেঁতুলবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল, মো. ফারুক হোসেন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park