1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক বিষেশ অভিযানে বিদেশি মদ সহ একজন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

মো:রাতুল মিয়া,গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা গাইবান্ধা কর্তৃক অপরাধ রোধ কল্পে পরিচালিত নিয়মিত অভিযানে ৪ ফেব্রুয়ারী সকাল ৯.৩০ ঘটিকায় ফুলছড়ি উপজেলার পশ্চিম জিগা বাড়ির চরে (বর্তমান বসবাসরত) জনৈক আব্দুল হামিদ ডাক্তারের ছেলে আব্দুস সোবাহান ওরফে নাড্ডুর গোয়াল ঘরের পাশে খড়ের গাদার মধ্যে থাকা ০৯ টি বস্তায় মোড়ানো বিভিন্ন ব্রান্ডের ২৯৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে মাদক কারবারী নাড্ডুকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

আজ ০৫ ফেব্রুয়ারি সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ সুপার কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, এ-সার্কেল ধ্রুব জ্যোতিময় গোপ , জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক বদরুজ্জামান মোল্লা সহ বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দু।

এবিষয়ে নাড্ডুর বিরুদ্ধে ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

গ্রেফতারকৃত আসামী নাড্ডু সদর উপজেলার পারদিয়ারা(কামারজানি)গ্রামের স্থায়ী বাসিন্দা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park