1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

মাকে হত্যার পর থানায় আত্মসমর্পণ মাদকাসক্ত ছেলে আবিদ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

নুরুল ইসলাম
কক্সবাজার প্রতিনিধিঃ-

কক্সবাজার শহরে মাদকের টাকা দিতে না পারায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। হত্যার পর নিজেই সদর থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ছেলে আবিদ।

নিহত নারী কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী
আনোয়ারা বেগম মেরী (৫৫)। অভিযুক্ত ছেলে হোসাইন মোহাস্মদ আবিদ (২৮)।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, এক যুবক মাকে হত্যা করেছে বলে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

মরদেহের সুরতাহাল প্রতিবেদন তৈরিকারী সদর থানার এস আই সৌরভ জানান, আবিদ প্রায়ই মাদেকর টাকার জন্য মাকে অত্যাচার করতেন। সর্বশেষ রাতে মাকে নৃশংসভাবে হত্যা করে। হত্যকান্ডের সময় আবিদ ও তার মাই ঘরে ছিলেন। তার অসুস্থ বাবা নিয়াজ আহমেদ চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় রয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park