1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ অটোচোর গ্রেপ্তার, অটো ও ব্যাটারী উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

অমিত হাওলাদার
পিরোজপুর জেলা প্রতিনিধি:-

পিরোজপুরের পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়ের দিকনির্দেশনায় ও তত্তাবধানে মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ জনাব আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিশেষ অভিযানে গত ১৮/১১/২০২৪ তারিখে ২ অটোচোরকে আটক করা হয় ও তাদের হেফাজত হইতে ১ টি চোরাই অটোগাড়ি ও ২ টি চোরাই ব্যাটারী উদ্ধার করা হয়। জনৈক মোঃ শাহাদাৎ হাওলাদার (৪৪) মঠবাড়িয়া থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন তার কমলা রংয়ের অটোগাড়িটি গত ১৬/১১/২০২৪ তারিখ রাত ৮.০০ টা থেকে ৮.৩০ এর মধ্যে মঠবাড়িয়া থানাধীন ২ নং ওয়ার্ডের হাসপাতাল রোড সংলগ্ন ডাক্তার সমিত্র সিংহা এর বাসার সামনে পাঁকা রাস্তার পাশে রেখে বেকারীর দোকানে গেলে ফিরে এসে দেখতে পান অটোটি চুরি হয়েছে। তার অভিযোগের প্রেক্ষিতে মঠবাড়িয়া থানায় মামলা নং-৯ তারিখঃ ১৭/১১/২০২৪ ধারা-৩৭৯ দঃবিঃ রুজু হয়। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত চুরি যাওয়া অটোটি ও ২ টি ব্যাটারী এবং অটো চোরচক্রের ২ জন চোরকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃতরা হলেন
১. সোহেল শিকদার (২৩),পিতা-মোসলেম শিকদার,২.মোঃ মিরাজ (২৮),পিতা-সালাম হাওলাদার উভয়সাং-মিঠাখালি ৩নং ওয়ার্ড, মঠবাড়িয়া পৌরসভা, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সংঘবদ্ধ অটো চোর চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park