1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

কালীগঞ্জ খাদ্যবান্ধব কর্মসূচি চাল কালোবাজারে বিক্রয় অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

মোঃ শরিফুল ইসলাম শরীফ
কালীগঞ্জ প্রতিনিধিঃ-

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় সরকারের বিশেষ খাদ্যবান্ধব কর্মসূচির (জিআর) চাল চুরি করে স্থানীয় পুরনো চাল মিশিয়ে নতুন বস্তায় বাজারজাত করার অভিযোগ উঠেছে মনিদুল ইসলাম ও তার ছেলে মো. হাবিব নামের দুই ডিলারের বিরুদ্ধে।

এ ঘটনাটি কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট এলাকায় ঘটেছে।স্থানীয়রা অভিযোগ করেছেন, এই অপকর্মের মাধ্যমে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

সরেজমিনে অনুসন্ধানে চাপারহাট বাজারে গিয়ে দেখা যায়, সরকারি জিআর চাল বাজারের বিভিন্ন দোকানে বিক্রি করা হচ্ছে। ডিলার মনিদুল ইসলাম ও তার ছেলে মো. হাবিব পুরনো চাল মিশিয়ে নতুন বস্তায় ভরে তা উচ্চ মূল্যে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারা দাবি করেন, দুর্গাপূজায় মন্দিরে বরাদ্দকৃত ৪৬ টন জিআর চাল নিলামের মাধ্যমে ক্রয় করেছেন। তবে বৈধ কাগজপত্র দেখানোর অনুরোধে তারা তা প্রদর্শন করতে ব্যর্থ হন।

তবে ডিলারের দাবিকে মিথ্যা বলে দাবি করেছেন চাপারহাট পূজা কমিটির সভাপতি ধনঞ্জয় রায়। তিনি জানান, তাদের নামে করা বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

জেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে (রুটিন দায়িত্ব) জানান, মনিদুল ইসলাম এবং মো. হাবিব কোনো অনুমোদিত ডিলার নন। সরকারি জিআর চাল চুরি ও বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এ বিষয়ে যথাযথ প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা জানান, ডিলার মনিদুল ইসলাম ও তার ছেলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park