1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

মেহেরপুরে গাংনী শূকরকান্দিতে রাস্তায় গাছ ফেলে ঘন্টা ব্যাপী ডাকাতি

  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুর কান্দে নামক স্থানে রাস্তায় গাছ ফেলে ঘন্টা ব্যাপী দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর রাতে ডাকাতের দল দূরপাল্লা যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। ডাকাতের অস্ত্রের আঘাতে আহত হয় দুইজন। ডাকাতের ছুরিকাঘাতে আহত হয় দুইজন। এসময় একটি ট্রাক পালাতে গিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। সড়কে টহল না থাকা ও গাংনী থানা পুলিশের নিরব ভূমিকায় ডাকাতি ও ছিনতাই এর ঘটনা ঘটছে বলে মতামত ব্যক্ত করেছেন অনেকেই।

ডাকাতের কবলে পড়া বেশ কয়েকজন জানান, রাত তিনটার দিকে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসের গতিরোধ করে ডাকাতরা। ২০-২৫ জনের ডাকাত দলটি যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুট করে নেয় ডাকাতরা। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

একই সময়ে সড়কে চলাচলকারী বেশ কয়েকটি ট্রাক ডাকাতি করে তারা। এ সময় একটি ট্রাক পালাতে চেষ্টা করলে সেটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে আহত হন ট্রাকের চালক ছাতিয়ান গ্রামের সুমন ও তার সহকারি। ডাকাতি শেষে ডাকাতরা মাইক্রোবাস যোগে ঘিটনাস্থল ত্যাগ করে।

পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয়রা জানান, সড়কে গাংনী থানা পুলিশের টহল না থাকা ছাড়াও পুলিশের নীরবতায় সন্ত্রাস চাঁদাবাজ ও ডাকাতরা মাথা ছাড়া দিয়ে উঠেছে। গত ৩ অক্টোবর রাতে শুকুরকান্দির অদূরে আকুবপুর নামক স্থানে বাস ডাকাতির ঘটনা ঘটে। এরপরেও পুলিশ টহল জোরদার করেনি।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ডাকাতি কাজে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park