1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

টেকনাফে মায়ানমারের ২ নাগরিক আটক ; সাড়ে ১০কেজি স্বর্ণালংকার নগদ টাকা ও কিয়াতসহ ১০টি মোবাইল জব্দ।

টেকনাফ প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার জেলার টেকনাফে বিজিবি জওয়ানেরা পৌর এলাকায় বসত-বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ অনুপ্রবেশকারী মায়ানমারের দুই রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে। এসময় ১১কোটি ৫২লাখ টাকা মূল্যমানের ১০.৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশী নগদ ৪লাখ ৭৮হাজার ২শ ৪০টাকা, মায়ানমারের ২লাখ ২৯হাজার ৫শ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সুত্র জানায়,১৬সেপ্টেম্বর ২০২৪ইং রাত সাড়ে ৯টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে ১.৫কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় মায়ানমার হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের বড় চালান এবং মাদকদ্রব্য ১টি বাড়ীতে লুকায়িত রাখার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের চোরাচালান প্রতিরোধ টহল দল ঘটনাস্থলে গিয়ে বাড়িটি ঘেরাও করে তল্লাশী অভিযান শুরু করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত বাড়ী হতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল মায়ানমারের মন্ডু জেলা শহরের সুধাপাড়ার মৃত ইউনুছের পুত্র মোঃ হাফিজুর রহমান (২৮) এবং মৃত সোলতানের পুত্র মোঃ আনোয়ার (৩০) কে ২টি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। পরে জব্দকৃত ব্যাগের ভিতর হতে ১১কোটি ৫২লাখ টাকা মূল্যমানের ১০.৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশী নগদ ৪লাখ ৭৮হাজার ২শ ৪০টাকা, মায়ানমারের ২লাখ ২৯হাজার ৫শ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়,তারা বিভিন্ন সময় মায়ানমার হতে স্বর্ণালংকার এবং মাদকদ্রব্য বাংলাদেশে বিক্রি করার উদ্দেশ্যে পাচার করে থাকে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, উদ্ধারকৃত স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশী নগদ টাকা এবং মায়ানমার মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা করতঃ আটককৃত ২জন আসামীকে মোবাইল ফোনসহ তাদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park