
মু আ হা ইবনে জালাল
(নড়িয়া উপজেলা প্রতিনিধি),শরীয়তপুর।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ও পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডে অবস্হিত খান বাড়ী জামে মসজিদে ০৬ আগস্ট ২০২৪ খ্রি রোজ শুক্রবার বাদ জুমা ২০ জন মুসল্লী ও শিশু কিশোর ও অতিথি দের ছাতা,ঘড়ি, স্কুল ব্যাগ,পাঞ্জাবি সহ মসজিদের নাম খোদাই করা পানি খাবার মগ দেওয়া হয়।এলাকার কতিপয় যুবক মুসল্লী ও মসজিদের প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী এবং কমিটির উদ্যোগে এই পুরষ্কারের আয়োজন করা হয়।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী জনাব আলহাজ্ব মোঃ চুন্নু মিয়া খান।মসজিদ কমিটির সেক্রেটারি জনাব মাস্টার শাহজাহান সিরাজ মল্লিক ও মসজিদের ইমাম ও খতীব জনাব মুফতী নিজামুদ্দিন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এই মসজিদের প্রথম ইমাম ও খতীব সহকারী অধ্যাপক জনাব আলহাজ্ব মাওলানা আব্দুল হালিম ইবনে জালাল।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমাদের এই মসজিদের বয়স মাত্র আট মাসের বেশি। এই স্বল্পতম সময়ে আলহামদুলিল্লাহ মসজিদ টি বেশ পরিচিতি পেয়েছে।গত ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি জোহর নামাজের মাধ্যমে মসজিদ টির নামাজ শুরু হয়। সেক্রেটারি জনাব মাস্টার শাহজাহান সিরাজ মল্লিক বলেন,এই পুরষ্কারের ধারাবাহিকতা আগামীতেও চলমান থাকবে। অতঃপর বিশেষ অতিথি জনাব আব্দুল হালিম ইবনে জালাল এর দোয়া পরিচালনা ও তাবাররুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।