
পঞ্চগড় উপজেলা প্রতিনিধি মো নয়ন আলী
সারা দেশের ন্যায় পঞ্চগড়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপলক্ষে ১০কেজি চাউল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ১০কেজি চাউল পেয়ে খুশি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের গ্রামের সাধারণ খেটে খাওয়া গরিব অসহায় মানুষেরা।
১নং অমর খানা ইউনিয়নের প্যানাল চেয়ারম্যান আব্দুল হাই বলেন,প্রতিটি ওয়ার্ডের ১২০জন কে ১০কেজি চাউল দেওয়া হয়েছে। প্রতিটি এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় এক বস্তা চাউল পাঠানো হয়েছে।অটোরিকশা চালক করিম বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০কেজি চাউল পেয়ে খুব খুশি। ঈদের আনন্দ পরিবারের সদস্য কে নিয়ে সুন্দর ভাবে উপভোগ করা যাবে। আয় উপাজন কমে যাওয়াতে খুব হতাশা বিরাজ করছে মনে। ১০কেজি চাউল ও প্রতিবেশীদের কুরবানির গোস্ত দিয়ে ঈদ ভালো ভাবে কাটবে।
তবে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০কেজি চাউল বিতরণ করা হলেও স্থানী এক জন বলেন অটোভেনে এক সাথে ১০থেকে ১২ টা বস্তা চাউল নিয়ে যেতে দেখেছি।
পঞ্চগড় সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ১০কেজি চাউল বিতরণ করা হয়েছে বলে জানা যায়।