
চট্টগ্রাম স্টাফ রিপোর্টার
মোঃ জিহান
সম্মেলন আজ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় জেলা সদরের মাদ্রাসা আলী ইবনে আবি তালিব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে (হেফাজতে ইসলামের সাবেক জেলা সভাপতি) মাওলানা লিয়াকত হোসাইনকে সভাপতি, মুফতি মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মোহাম্মদ ইদ্রিসকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি শামসুল ইসলাম জিলানী।