
————————————–
মু আ হা ইবনে জালাল
নড়িয়া উপজেলা প্রতিনিধি,
শরীয়তপুর।
নাম তার হৃদয় হোসেন মাঝী,পিতা: দুলাল মাঝী
মাতা: পারুল বেগম।কেদার পুর,নড়িয়া,শরীয়তপুরের এক মেধাবী মুখ।বাবা ও বড় ভাই এরা মুলফতগন্জ বাজারের সাধারণ মুরগীর ব্যবসায়ী।মাঝে মধ্যে ছোট ছেলে হিসেবে সেও দোকানে বাবা ভাই কে সাহায্য করে।কিন্তু পড়াশোনায় তীক্ষ্ণ মেধার সাক্ষর রেখে চলেছেন বিরামহীন। ২০১৬ সালে মুলফতগন্জ আজিজিয়া জালালিয়া ফাজিল মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষায় এ+ /৫.০০ পেয়ে মেধার প্রমাণ দেন প্রথম। এরপর একই মাদ্রাসা থেকে ২০১৯ সালে দাখিলে এ+ /৫.০০,২০২১ সালে আলিমে এ+/৫.০০, সর্বশেষ গত ১২ জুন ২৪ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল ১ম বর্ষের পরীক্ষায় জিপিএ ৫.০০ বা এ+ পেয়ে তার মেধার ধারাবাহিকতা বজায় রেখেছেন।
বাকী পরীক্ষা গুলোতে বিজয়ের এ পতাকা হাতছাড়া করতে চাননা হৃদয়।ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে, জানতে চাইলে সে বলে, মদীনা ইউনিভার্সিটি বা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে কোরআন হাদীসের উচ্চতর ডিগ্রি নিয়ে একজন দাঈ ইলাল্লাহ হতে চায়।এতে বড় বাঁধা অর্থনৈতিক অসচ্ছলতা। তাই সে পড়াশোনার পাশাপাশি ১০ম শ্রেণির ইংরেজি,গণিত,আরবী বিষয় সহ সকল সাবজেক্টে প্রাইভেট পড়িয়ে দারুন সুনাম কুড়িয়েছে।তাছাড়া আলিম পরীক্ষার্থীদের ইংরেজি পড়িয়ে সারা ফেলে দিয়েছে। তার উচ্চ শিক্ষার জন্য দেশ বিদেশের ধনাঢ্য দানশীল ব্যক্তিগন এগিয়ে আসতে পারেন।(০১৭১৮ ১৮০ ৬৩১ নগদ) প্রতিবেদকের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।