1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

হারিয়ে যাওয়া রিকশা চালক কে নুতান একটি রিকশা দিলেন আরিফুর রহমান দোলন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

গতকাল বিকেলে বোয়ালমারী উপজেলার জেলাপরিষদ ডাকবাংলো মিলনায়তনে আয়োজিত রিকশা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আরিফুর রহমান দোলন বলেন। বিপদে-আপদে যেকোনো পরিস্থিতিতে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা দুঃখী ও অসহায় মানুষের পাশে থাকলেই সোনার বাংলা গড়তে আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অক্লান্ত পরিশ্রম তা সার্থক হবে। এমন আহ্বান রেখে ফরিদপুর-১ আসনের মা-মাটি ও মানুষের প্রিয়নেতা, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন আরও বলেন, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভা এলাকার ষসহায় এক রিকশা চালক রমজান বিশ্বাস গত ১৫ই আগষ্ট বোয়ালমারী পৌরসভা এলাকার একটি মাসজিদে নামাজ আদায় করতে গেলে তার একমাত্র উপার্জনের হাতিয়ার রিকশাটি হারিয়ে যায়। পরে খোঁজা খুঁজির একপর্যায়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন ফরিদপুর জেলা পরিষদের ২নং ওয়ার্ড সদস্য আহসান হাবিব হাসান সিকদার প্রচেষ্টায় কথা বলেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলনের সাথে। রিকশা চালক রমজানের দুঃখ দুর্দশার কথা শনে নতুন একটি নুতান রিকশা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন আরিফুর রহমান দোলন। এ-উপলক্ষ্যে গতকাল আয়োজিত একটি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রমজান বিশ্বাসের হাতে নতুন একটি রিকশা তুলে দেন।অনুষ্ঠানের আয়োজক ছিলেন ফরিদপুর জেলা পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব সিকদার হাসান। ফরিদপুর-১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী দোলন বলেন, ‘উন্নয়ন এবং অগ্রগতির মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশকে মডেল রাষ্ট্র হিসেবে পরিচিত করেছেন। আমরা যদি সবাই শেখ হাসিনার সঙ্গে থাকি তাহলে বাংলাদেশ আগামীতে সত্যিকার অর্থে স্মার্ট দেশে পরিণত হবে। এসময় দোলন পদ্মা সেতুর ফলে বদলে যাওয়া দক্ষিণাঞ্চল, সদ্য চালু হওয়া ঢাকা এক্সপ্রেসওয়ের সুফল, মেট্রোরেলের যাতায়াত সুবিধাসহ আওয়ামী লীগ সরকারের জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বিষয়ে আলোকপাত করেন।
কৃষক লীগের সাবেক সহসভাপতি দোলন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই এসব অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়েছে। একইভাবে সারা বাংলাদেশের উন্নয়ন তার হাত ধরে হচ্ছে। তাই শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সেই জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব। আগামীতে যেন আবারও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন।’
এসময় দোলন তার গড়া সমাজসেবামুলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন আলফাডাঙ্গা বোয়ালমারী মধুখালীর মানুষের কল্যাণে গত ২ দশক ধরে যে মানবসেবার কাজ করে আসছে তা তুলে ধরেন। কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন ফরিদপুর-১ আসনের তিন উপজেলায় দশ হাজারেরও বেশি মানুষের চিকিৎসা দিয়েছে। কয়েক হাজার শিক্ষিত বেকার তরুণ-তরুণীকে বিনামূল্যে কম্পিউটার প্রশক্ষণ। ২০ হাজারেরও বেশি কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের মাঝে ছাতা বিতরণ। অসহায় মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের নানাভাবে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। দেশে চলমান ডেঙ্গু রোগের প্রকোপ নিয়েও সচেতন করেন ঢাকা টাইমস সম্পাদক। সচেতন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে জানিয়ে তিনি সবাইকে পরিবেশের পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়ার পরামর্শ দেন। ফরিদপুর-১ আসনকে আলোকিত জনপদ হিসেবে প্রত্যয় ব্যক্ত করে এখানকার ভূমিপুত্র দোলন বলেন, ‘আমরা সবাই মিলে আলফাডাঙ্গা, বোয়ালমারী মধুখালি কে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট হিসেবে গড়ে তুলবো। এই অঞ্চলের মানুষের সম্মান মর্যাদা যাতে প্রতিষ্ঠিত হয়, সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। কলেজজীবনে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন জানিয়ে ছাত্রলীগের দুজন কেন্দ্রীয় নেতাকে থানার ভেতরে নিয়ে নির্মম নির্যাতনের নিন্দা জানান দোলন। শনিবার দিবাগত রাতে রাজধানীর শাহবাগ থানার ভেতরে ওই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তিনি। দোলন বলেন, ‘জনৈক উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তা ছাত্রলীগের দই নেতাকে কেবল নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, একজনের সাতটি দাঁত উপড়ে নিয়েছে। আমি মনে করি, এমন ঘটনা পুলিশ ও জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চক্রান্ত। এমন চক্রান্ত থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. রোকন উদ্দীন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব হাসান শিকদার, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.মোনায়েম খান, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, চতুল ইউপি সদস্য আলম, টগরবন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউ পি সদস্য মোঃ শাহিন শেখ ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত শেখ, সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন ফকির, চতুল ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিক শেখ সহ গন্য মান্য ব্যাক্তিবর্গ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park