1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

হারানো ৩১টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করল বরিশাল জেলা পুলিশ।

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মাওলানা মোঃ আব্দুল মোতালেব,
স্টাফ রিপোটার।

হারানো ৩১টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করল বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আলাউল হাসান (প্রশাসন ও অর্থ) মহোদয়”
আজ ২৬ জুলাই ২০২৬খ্রি: বরিশাল জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল) শাখার নিরলস প্রচেষ্টায় তথ্য-প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ৩১টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন শুধু একটি ডিভাইস নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য স্মৃতি, প্রিয় মানুষের ছবি, গুরুত্বপূর্ণ যোগাযোগ এবং জীবনের নানা মুহূর্ত।
যখন সেই ফোন হারিয়ে যায়, তখন হারিয়ে যায় অনেক মূল্যবান স্মৃতি ও স্বস্তি। আর যখন সেটি আবার নিজের হাতে ফিরে আসে, তখন সেই অনুভূতি আনন্দ, স্বস্তি ও কৃতজ্ঞতায় ভরে ওঠে।
বরিশাল জেলার পুলিশ সুপার জনাব এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের এই মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করেছে— পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই নয়, বরং জনগণের আস্থা ও ভরসার প্রতীক।
হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীদের মুখে যে হাসি ফুটেছে, সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
বরিশাল জেলা পুলিশ জনগণের সেবায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park