1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

হামলা ও হত্যাচেষ্টা মামলা: জামিন না পেয়ে ব্রাহ্মণপাড়ার সেই প্রধান শিক্ষক জেল হাজতে

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ আবদুল আলীম খান

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত।
​এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০২৩ সালে উপজেলার নাল্লা গ্রামের মোসলেম উদ্দিনের বাড়িঘরে হামলা, মারধর ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ওই হামলায় মোসলেম উদ্দিনের ছেলেসহ পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। এ ঘটনায় নাল্লা গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে এবং ৯০ নম্বর দক্ষিণ দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টদের অভিযুক্ত করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন মোসলেম উদ্দিন।
​সেই মামলায় গত ২১ জুলাই প্রধান শিক্ষক হাবিবুর রহমান বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
​ঘটনার সত্যতা নিশ্চিতের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান জানান, বিষয়টি তিনি স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছেন। খোঁজখবর নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় দাপ্তরিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
​অন্যদিকে কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী চৌধুরী বলেন, “বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে ব্রাহ্মণপাড়া উপজেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হচ্ছে। প্রধান শিক্ষক হাবিবুর রহমানের বিষয়ে একটি লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park