1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

সৈয়দপুরে যুবদল নেতা মজনু শেখের অর্থায়নে রাস্তা সংস্কার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ মজনু শেখ
বাগেরহাট সদর প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুরে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করছেন ইউনিয়ন যুবদল নেতা ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ মজনু শেখ।

জানা গেছে রাখালগাছি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সৈয়দপুর দক্ষিণ পাড়ার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনসাধারণের ভোগান্তি দেখে সৈয়দপুর দক্ষিণপাড়া জামে মসজিদের প্রবেশ পথ থেকে শুরু করে মঞ্জুর ফকিরের বাসভবন (তিতল তলা মোড়) পর্যন্ত নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করেছেন মোঃ মজনু শেখ।

স্কুল কলেজের মাদ্রাসার ছাত্র-ছাত্রী,ও এলাকাবাসী বলেন এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়। মজনু ভাই ব্যক্তিগত অর্থ দিয়ে এই রাস্তা সংস্কার করে দেওয়ায় আমরা মজনু ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।

মোঃ মজনু শেখ বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে নিজ অর্থায়নে রাস্তায় ইটের খোয়া ও বালু দিয়ে সংস্কার কাজ সম্পন্ন করেছি। এতে করে সাধারণ মানুষকে আর যাতায়াতের জন্য দুর্ভোগ পোহাতে হবে না।

তিনি আরও বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করার জন্য প্রার্থী হয়েছে। যদি এলাকাবাসী আমাকে নির্বাচিত করে তাহলে আমি এই এলাকার জনসাধারণের জন্য উন্নয়নমূলক কাজ করব এবং গরীব দুঃখী ও খেটে খাওয়া মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park