1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

সুনামগঞ্জে বিএনপির নাম ভাংগিয়ে চাঁদাদাবী ছাত্রদল নেতাসহ আটক ৩

  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি
মো:বাবুল হোসেন

বিএনপির নাম ভাংগিয়ে চাঁদা দাবী করায় দুই ছাত্রদল নেতাসহ ৩জনকে পুলিশে দিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.নুরুল ইসলাম নুরুল ।

সুনামগঞ্জে জেলা ও দায়রা জজ আদালতের নাজিরের কাছে বিএনপির নাম ভাংগিয়ে চাঁদা দাবী করায় দুই ছাত্রদলের নেতা ও এক আইনজীবী সহকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এড.নুরুল ইসলাম নুরুল ও সহ সভাপতি এড.শেরেনুর আলী।

সোমবার দুপুরে জলা ও দায়রা জজ আদালতের নাজিরের কাছে বিএনপির নাম ভাংগিয়ে চাঁদা দাবী করার সময় আটককৃতরা হলেন জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম রাহি, মুস্তাক আহমেদ, এক আইনজীবীর সহকারী কবির হোসেন।

আদালত সূত্রে জানা যায়, জজ আদালতে নাজির মোহাম্মদ গোলাম কিবরিয়ার কাছে আটককৃতরা ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিষয়টি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল কে জানানো হলে তিনি তিন চাঁদাবাজের বিরোদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন পুলিশকে। পরে সদর থানা পুলিশ তিন চাঁদাবাজকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত দুইজন ছাত্রদল নেতারা হলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকতের ঘনিষ্টজন বলে নাম প্রকাশ না করার শর্তে অনেক বিএনপি ও ছাত্রদলের নেতারা জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল বলেন, এই জেলায় বিএনপির নাম কেউ ভাঙ্গিয়ে যে কেহ চাদাবাজি করলে তাদেরকে সঙ্গে সঙ্গে পুলিশে সপোর্দ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন বলে জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল আহাদ বলেন তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত কওে বলেন,তারা জেলা জজের নাজিরের কাছে দুই লাখ টাকা চাদাঁ দাবী করেছিল। পরে বিষয়টি জানতে পারে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park