1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬০ বার পঠিত

মোঃ মামুন সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধি৷

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমরা সিরাজগঞ্জবাসীর আয়োজনের সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির যুগ্মসম্পাদক নুর কায়েম সবুজ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সিনিয়র আইনজীবী এডভোকেট রফিক সরকার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সিরাজগঞ্জ শহর ছিলো রেলের শহর। এখন রেল শূণ্য সিরাজগঞ্জ শহর। একটি মাত্র ট্রেন চলাচল করে তাও এখন বন্ধ। গত ৪ আগষ্ট থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একারনে ব্যবসায়ীর ও সাধারন মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচলের দাবী জানাই। তা না হলে উত্তরাঞ্চল থেকে ঢাকা মুখী সমস্ত ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হবে। দরকার হলে রেললাইনে শুয়ে পরবো এবং ট্রেনে কাটা পরবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, জেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতা ও কর্মীরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park