1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

সিরাজগঞ্জে ২৮৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৫৯ বার পঠিত

মোঃ মামুন সেখ
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জে অভিনব কায়দায় মাইক্রোবাসে মাদকদ্রব্য পরিবহনকালে ২৮৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ সুকুলা বাসকী (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন. এম আবুল হাশেম সবুজ।

গত কাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৮টা ৫৫ ঘটিকায় সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল সাকিনস্থ হোটেল নিউ মায়ের আচল এর সামনে বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাইক্রোবাসের বডির সামনের দিকে নিচে পা রাখার খালী জায়গায় বিশেষভাবে নির্মিত বক্সের ভিতর থেকে মাদকদ্রব্য পরিবহনকালে ২,৮৭৫ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক কারবারী সুকুলা বাসকীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি দিনাজপুর জেলা সদর উপজেলার কানাই ( কর্ণাই চেহেল গাজী) গ্রামের মদন বসকে’র ছেলে সুকুলা বাসকী (৩৩)।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানী কমান্ডার, লেঃ কমান্ডার বিএন.এম আবুল হাশেম সবুজ এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অধিনায়ক মোঃ কামরুজ্জামান পিপিএম, এর দিকনির্দেশনায় গত ১০ অক্টোবর রাত ০৮.৫৫ ঘটিকার সময় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল সাকিনস্থ হোটেল নিউ মায়ের আচল এর সামনে বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাইক্রোবাসের বডির সামনের দিকে নিচে পা রাখার খালী জায়গায় বিশেষভাবে নির্মিত বক্সের ভিতর থেকে মাদকদ্রব্য পরিবহনকালে ২,৮৭৫ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক কারবারী সুকুলা বাসকীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস, ১টি মোবাইল ফোন সহ নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাইক্রোবাস যোগে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।

পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park