1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

সামাজিক যোগাযোগর মাধ্যমে আমাদের নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কুটুক্তি করায় আইনের হাতে সোপর্দ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম
মোঃ সেলিম চৌধুরী

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের পশ্চিম বাঁশজানি এলাকায় এক তরুণ মোঃ জোবায়ের হোসেন (২৬) সে বীরগঞ্জ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ম‌ইদাম মহাবিদ্যালয়ে কম্পিউটার ল্যাব এ কলেজের কর্মরত। তার বাবা জিল্লুর রহমান ঐ একই কলেজের দপ্তরির কাজে নিয়োজিত রয়েছে। তার বাসা একদম বর্ডারে কাছাকাছি হওয়ায় ঘটনাস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে বিজিপি মোতায়ন হয়, পরবর্তীতে ভূরুঙ্গামারী উপজেলার অফিসার্স ইনচার্জ জিল্লুর রহমান এসে বিষয়টা খতিয়ে দেখেন।পরবর্তীতে জনগণের উদ্দেশ্যে বলেন যে, তাকে পেলে অবশ্যই আইনের আওতায় আনা হবে।এলাকাবাসী জানায় যে, তার বাবা মা তাকে অনেক ভালো করার চেষ্টা করে কিন্তু, ভালো হয়নি। সে বিভিন্ন বকাটে ছেলেদের সাথে মেলামেশা করে।

এলাকাবাসীর সাথে অন্যায় আচরণসহ নেশাদ্রব্য পান করে থাকে। সে প্রভাবশালী থাকায় অনেক মানুষের সাথে খারাপ আচরণসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকে বলে জানান সাধারণ জনগণ।
গত রবিবার ১৩ অক্টোবর বিকেল বেলা তার ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ সাঃ এর নামে কটুক্তি কথাবার্তা বলে এবং পরবর্তীতে অনলাইনে এসে ক্ষমাপ্রার্থী হয়।

এগুলো কথাবার্তা ইসলামের দৃষ্টিকোণ থেকে কষ্ট দায়ক তাই স্থানীয় ওলামায়ে কেরামগণ ও ইউনিয়ন, উপজেলা সদরে ইসলামী আন্দোলনের সদস্য তার বাড়ি ঘেরাও করে তাকে আটক বকরে সুষ্ঠু বিচারের দাবি করেন।

প্রথমত তাকে ধরার জন্য তার বাড়ি ঘেরাও করে তাওহীদি জনতা ও আলেমগন, পরে প্রশাসন কৌশলে তাকে থানার আয়ত্তে নেয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করে রাতেই কোর্টে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস কটূক্তি কারী যুবকের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন স্থানীয় জনতাকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park