1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সাভারে শীর্ষ সন্ত্রাসী রাজীবের সহযোগী শ্রমিকলীগের নেতা ধান্দা ফরাজী গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

আশুলিয়া প্রতিনিধিঃ-
মো:বাবুল হোসেন

ঢাকার সাভারে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা এক জোড়া হত্যা মামলায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের ক্যাডারদের সেনাপতি সাভার উপজেলা শ্রমিক লীগ নেতা ও মলমপার্টি-ছিনতাইকারী চক্রের হোতা সালাম ফরাজী ওরফে ধান্দা ফরাজকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর রাতে সাভারের মজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে
ধান্দা ফরাজকে গ্রেফতার করা হয়। তিনি সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার সাদেক আলী ফরাজির ছেলে হলেও দীর্ঘদিন যাবত সাভারের শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের পালিত ছেলে হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে গ্রেফতার এড়াতে রাতারাতি ছদ্মবেশ ধারণ করে কট্টরপন্থী নৌকা সমর্থক থেকে বিএনপির এক নেতাকে ম্যানেজ করে এতদিন পলাতক ছিলেন সালাম ফরাজি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের স্বজনরা বেশ কিছু মামলা করেছেন।এদের মধ্যে প্রায় এক জোড়া মামলায় এজাহারভুক্ত আসামি সালাম ফরাজী ওরফে ধান্দা ফরাজ।

বুধবার দিবাগত বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সালাম ফরাজী ওরফে ধান্দা ফরাজ গ্রেফতার হয়। গণহত্যার মামলার আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।

তথ্য বলছে, সালাম ফরাজি ওরফে ধান্দা ফরাজের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, জমি দখল, নারী নির্যাতন, মারধরের পর হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park