1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

সাভারে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

সাভারে বোমা সদৃশ প্রেসার কুকার উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। বুধবার ( ১২ আগষ্ট )সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের অন্তর্গত সাধাপুর গোপের বাড়ী লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে এই বোমাটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান একটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের মধ্যে কাপড়চোপড়, কোরআন শরীফসহ প্রেসার কুকারটি দেখতে পায় । স্হানীয় সূত্রে জানা যায় অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি উক্ত প্লাস্টিকের ড্রামটি রাতে মসজিদের মাঠে রেখে দেয় ।
পরে সকালে বিষয়টি পুলিশকে অবহিত করলে ভবানীপুর ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন ও তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে যান।
এ বিষয়ে ফার্ড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দিয়েছি। আমরা বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি তারা ঘটনাস্থলে আসছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমি বিষয়টি সকালে শুনতে পেয়েছি। ঘটনাস্থলে আমাদের সাভার মডেল থানা পুলিশ আছে। আমার ধারণা মতে জনমনে আতংক সৃষ্টি করার জন্য দুষ্কৃতিকারীরা এরকম ঘটনা ঘটিয়েছে ।
এ বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি ও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park