1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আনদোলনে নিহত পরিবারের পাশে সাবেক সংসদ সদস্য ডাঃ সালাউদ্দিন বাবু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ বার পঠিত

আকতার হোসেন,
স্টাফ রিপোর্টারঃ-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন আরিফুর হোসেন রাসেল। তার পরিবারকে আর্থিক সাহায্য দিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা- ১৯ ( সাভার – আশুলিয়া ) এর সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। আরিফুর ধানমন্ডি থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ছিলেন। তবে পরিবারের সাথেই সাভারে নিজ বাসায় থাকতেন। গত ৫ই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সাভারে গুলিতে নিহত হন।গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) সাভার উপজেলার সাভার সদর ইউনিয়নের দেওগাঁও একালায় বাড়িতে খোঁজখবর নিতে ও আর্থিক সহযোগিতা করতে আসেন ঢাকা-১৯ সংসদ আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার পরিবারের আর্থিক সহায়তা দেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি হাজী ওমর আলী মাস্টার, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ শাহীন, সাভার থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন হোসেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মাহাবুব সহ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park