1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

সাভারে বাংলাদেশের সাবেক প্রাধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

আকতার হোসেন, স্টাফ রিপোর্টার

সাভারে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । রবিবার ( ১৬ আগষ্ট ) বিকেলে সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ ওমর এর উদ্যোগে তার নিজ বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় । এ সময় বক্তারা রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কথা, তার আত্মত্যাগ, দেশপ্রেম, ন্যায়বোধ এবং জাতীয় রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন । এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ আরফান আলী , কৃষিবিদ আবু আদনান সেলিম, সাভার থানা বিএনপির সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাভার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবদুস সালাম , সাভার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ইউসুফ, বিএনপি নেতা মোঃ দুদু মিয়া ,ঢাকা জেলা উত্তর ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার , সাভার ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আল মুমিন হাসান আকন, সাভার কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাবের । এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । দোয়া পরিচালনা করেন দেওগাঁও বাইতুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাঈম উদ্দিন । দোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় । পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয় ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park