
আকতার হোসেন, স্টাফ রিপোর্টার
সাভারে দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের উদ্যোগে ও দেওগাঁও যুব সমাজের সহযোগিতায় এক মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার ( ৩০ জুলাই ) সকালে সাভার ইউনিয়নের দেওগাঁও এলাকায় এই র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের প্রিন্সিপাল কৃষিবিদ আলহাজ্ব মোঃ আবু আদনান সেলিম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীন , সাভার ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার মজিবুর রহমান, মহিলা সদস্য জনাবা মনোয়ারা বেগম, দেওগাঁও জয়তুন নেছা হাই স্কুলের ভাইস প্রিন্সিপাল মাকছুদল্লাহ মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।এসময় আরও উপস্থিত ছিলেন দেওগাঁও এর কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা,ইতালি যুবদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান মাসুম ।
এসময় বক্তারা মাদকের বিভিন্ন কুফল সম্পর্কে কথা বলেন এবং মাদক নির্মূলে সকল ধরনের সার্বিক সহযোগিতা এবং অনলাইন জুয়া, ক্যাসিনো বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন ।