1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

সাংবাদিক শহীদনূরের উপর হামলার প্রতিবাদে শাল্লায় মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

দিরাই প্রতিনিধি
মো:বাবুল হোসেন

শহীদনূর প্রতিনিধি::-পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিছুদিন আগে শান্তিগঞ্জে হামলার শিকার হয়েছে 

আরটিভি ও দৈনিক খোলা কাগজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদ। তারই প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন শাল্লায় কর্মরত সাংবাদিক বৃন্দ। স্থানীয় সাংবাদিকদের আয়োজনে, সিনিয়র সাংবাদিক বাদল চন্দ্র দাসের সভাপতিত্বে ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সাংবাদিক আমির মাহবুবের পরিচালনায়, ২৩ আগস্ট শুক্রবার দুপুর বাড়োটায় শাল্লা শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনটি পালন করা হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক রুপচান দাস, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি দেলোয়ার হোসেন,শুভ প্রতিদিনের প্রতিনিধি প্রীতম দাস,দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি আনোয়ার হোসাইন,দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন ও সিলেটভয়েসর শাল্লা প্রতিনিধি পাবেল আহমেদ,সিলেট নিউজের প্রতিনিধি নাইম আহমেদ,সাংবাদিক নিশিকান্ত দাস সহ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

এসময় বক্তারা বলেন আমাদের সহকর্মী সাংবাদিক শহীদনূরের উপর যারা অতর্কিত হামলা চালিয়েছে তাদের সবাইকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সাংবাদিকেরা হলেন জাতির সম্পদ ও সমাজের দর্পণ উল্লেখ করে বক্তারা বলেন একটি শক্তিশালী অর্থনীতি ছাড়া যেভাবে দেশ চলে না,ঠিক তেমনি সাংবাদিক সমাজ ছাড়া এদেশের উন্নতি সাধন করাও সম্ভব নয়। দেশের আনাচে-কানাচেতে সাংবাদিকেরা বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। এবং বর্তমানে পরিস্থিতিতে অনেক মিডিয়া হাউসে যারা ভাংচুর চালিয়েছে আমরা সে-সবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park