1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

সাংবাদিকদের সাথে আঞ্চলিক তথ্য অফিস রংপুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

————————————————————————–
চন্দন মিত্র দিনাজপুর প্রতিনিধি ॥
বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিনাজপুর জেলা পরিষদ মিলনায়তনে আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) রংপুর এর আয়োজনে গণমাধ্যমের উন্নয়নের লক্ষ্যে দিনাজপুর জেলার স্থানীয় দৈনিক পত্রিকাসমুহের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস রংপুরের সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ। সম্মানীত অতিথি ছিলেন দিনাজপুর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহিন হোসেনসহ দিনাজপুরের স্থানীয় পত্রিকা সমূহের সাংবাদিকবৃন্দ। অংশগ্রহণকারী স্থানীয় পত্রিকাসমূহ হচ্ছে দৈনিক সৃজনী, দৈনিক আজকের দেশবার্তা, দৈনিক বিরল সংবাদ, দৈনিক আলোকিত দিনাজপুর, দৈনিক উত্তরবাংলা, দৈনিক প্রতিদিন, দৈনিক আজকের প্রতিভা, দৈনিক দিনবদলের সংবাদ, দৈনিক উত্তরবঙ্গ, দৈনিক স্বর্ণসকাল, দৈনিক তিস্তা, দৈনিক জনমত, দৈনিক উত্তরা, দৈনিক খবর একদিন ও দৈনিক পত্রালাপ।উক্ত মতবিনিময় সভায় সংবাদপত্রে প্রকাশিত সংবাদে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন আঞ্চলিক তথ্য অফিস রংপুরের সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ।এছাড়াও মতবিনিময় সভায় সংবাদিকদের পক্ষ থেকেও অনেকে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park