1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

সনাতন ধর্মাবলম্বীদের আনন্দ ও উল্লাসে কেন্দুয়ায় মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাঅষ্টমী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পঠিত

নিতীশ সূত্রধর কেন্দুয়া প্রতিনিধি:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার আয়োজনে মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাঅষ্টমী উপলক্ষ্যে ৬ সেপ্টেম্বর বুধবার কেন্দুয়া পৌর শহরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

হরিসভা দূর্গা মন্দির প্রঙ্গণে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন কেন্দুয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো.আলী হোসেন পিপিএম,উপজেলা আ‍‍`লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মোজাফরপুর ইউপি চেয়ারম্যান জাকির আলম ভূঞা।এসময় উপস্থিত ছিলেন,হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক দুলাল কান্তি চৌধুরী,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি ডাক্তার অমলেশ চন্দ্র পন্ডিত ও সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস জয়। হরিসভা মন্দির কমিটির সভাপতি ডাক্তার দিলীপ পোদ্দার, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা,হরিসভা মন্দির কমিটির সহ সভাপতি সুবীর পোদ্দার,পালা নাট্যকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস,প্রমুখ।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের সকল স্তরের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park