
।
ইনতাজুল ইসলাম এনতাজ ঠাকুরগাঁও রিপোর্টারঃ
সংরক্ষিত আসনের প্রার্থী নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচিত কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা। দ্রৌপদী দেবী নির্বাচিত হওয়ায ঠাকুরগাঁও বাসি এবং তার পরিবারে বইছে আনন্দের বন্যা। দ্বাদশ সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচিত হওয়ায় দ্রৌপদী দেবীকে সামাজিক যোগাযোগের মাধ্যমে শুভেচ্ছা ও স্বাগত জানান। ঠাকুরগাঁও বাসি বলেন, দ্রৌপদী দেবী আগারওয়ালা একজন অত্যন্ত মানবিক, আদর্শবান, নর্ম ,ভদ্র ও সাহসিক নেত্রী বলে মন্তব্য করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তিকে জনগণের সেবা করার সুযোগ করে দিয়েছেন বলে মত প্রকাশ করেন। দ্রৌপদী দেবী আগারওয়ালা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত করায় গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৪৮ জন মনোনীত মহিলা সংসদের নামের তালিকা করেছেন।