
শামসুদ্দোহা
শ্রীপুর উপজেলার প্রতিনিধি
শ্রীপুর উপজেলার নয়নপুর হানুমার্কেটে নুসরাত এন্টারপ্রাইজ ও টেলিকম নামক দোকানে চুরির ঘটনা ঘটেছে।
থানায় অভিযোগ থেকে জানা যায় নুসরাত এন্টারপ্রাইজ ও টেলিকম এর প্রোঃ মোঃ মনির হোসাইন। ঈদ উপলক্ষে গত ১৮/০৬/০২৪ ইং হইতে দোকান বন্ধ ছিলো। ২১/০৬/০২৪ ইং সন্ধায় দোকান খোলে দেখে সিলিং কেটে দোকানে নগদ অর্থ ও মালামাল চুরি হয়েছে।
অভিযোগ কারী উল্লেখ করে, তার পাশে আলী আহামদ মোল্লা কিছু দিন ধরে একটি খাবার হোটেল ব্যবসা পরিচালনা করে আসছে।তার দোকানের কর্মচারি সহ পাশে থাকা নুসরাত এন্টারপ্রাইজ ও টেলিকম এর সিলিং কেটে দোকানে যায় এবং নগদ অর্থ ও মালামাল নিয়ে রাতের আঁধারে পালিয়ে যায়
দোকানে ক্ষয়ক্ষতির পরিমান উল্লেখ করে বলেন।
⭕ নগদ টাকা =৭৫০০০টাকা।
⭕ মিনিট কার্ড ও এমবি কার্ড সহ যাহার মূল্য আনুমানিক =৩৫০০০টাকা।
⭕ মেমোরি কার্ড, পেনড্রাইব,সিম কার্ড ও অন্যান্য মালামাল আনুমানিক মূল্য =৪০০০০টাকা।
এই বিষয়ে শ্রীপুর মডেল থানায় মোঃমনির হোসাইন একটি সাধারণ ডায়েরি করেন।