1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট।

শ্রীপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১০৩ বার পঠিত

শামসুদ্দোহা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় পুকুরে ঢুবে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত দুইজন হলেন,কাওরাইদ মোড়লপাড়া এলাকার কাইয়ুম মিয়ার ছেলে নাসিম (৯) অপরজন কাওরাইদ মধ্য পাড়া এলাকার কালু মিয়ার ছেলে জাহিদ (১০)। উভয় কাওরাইদ দারুল উলুম মাদ্রাসার হেফজ খানার শিক্ষার্থী ছিলেন। তারা দুজন বন্ধু ছিলেন। স্বজনদের দেয়া তথ্য মতে জানা যায়, শুক্রবার সকালের দিকে জাহিদ (১০) তার বন্ধু নাসিমের (৯)বাসায় বেড়াতে আসে। পরে সকালের নাস্তা খাওয়ার পর দুই বন্ধু মিলে ঘুরতে বের হয়। ঐসময় পুকুর পার দিয়ে হাটছিলো দুই বন্ধু। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে কাউরাইদ মোড়ল পাড়া পুকুরের পার দিয়ে হাটার সময় পার ভেঙে পানিতে পরে গিয়ে ডুবে যায় তারা। এবং সেখানেই তাদের মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায় নিহত দুইজনের মধ্যে কেউই সাতার জানতো না। ঘটনার পরপরই স্থানীয়দের নজরে আসলে নিহত দুইজনকে পুকুর থেকে তুলে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park