1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

শ্রীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত পরিবারকে বিএপি নেতার নগদ সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৯১ বার পঠিত

শামসুদ্দোহা
শ্রীপুর উপজেলা প্রতিনিধি

যারা আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। এ স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের পরিবারকে সবসময় মনে রাখতে হবে। কোনো সহায়তার মাধ্যমে তাদেরকে স্বীকৃতি দেওয়া ও মূল্যায়ন করা যাবে না। জাতি হিসাবে আমরা তাদের মনে রাখব।

গাজীপুরের শ্রীপুরের মাওনায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহত দুই পরিবারের সদস্যদেরকে সান্তনা দিতে এসে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৯ টায় শ্রীপুর পৌরসভার দারগাচালা এলাকার শুক্কর আলীর ছেলে নিহত হাফেজ শরিফুল ইসলাম এবং গুলিবিদ্ধ হয়ে আহত শাকিলকে দেখতে আসেন। এসময় তিনি ওই দুই পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা দেন।

তিনি আরো বলেন, আপনার জানেন দীর্ঘদিন যাবত এদেশে নির্যাতন, অত্যাচার চলে আসছিল। দুর্ণীতি, সন্ত্রাসের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আমরা আশা করছি এ পরিবর্তনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং দেশ সন্ত্রাস, দুর্ণীতি ও মাদকমুক্ত হবে। এলাকার মানুষ শান্তিতে, সস্তিতে বসবাস করতে পারবে। নির্ভয়ে চলাচল করতে পারবে। মানুষের মধ্যে যে একটা আতঙ্ক ছিল সে অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা ফজলুুল হক, গাজীপুর জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন প্রধান, গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের অ্যাডভোকেট মাহিদুল ইসলাম নয়ন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সামসুল হক শ্যামল। পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন্দসহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park