1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

শোক সংবাদ : দক্ষিন অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এর চির বিদায়

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

এইচ এম মিনিরুজ্জামান লিডার:

চির বিদায় হে বীর…….
চির অচেনার দেশে চলে গেলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বরিশাল ঝালকাঠি এবং পিরোজপুর জেলার এক বিরাট অংশের মুক্তিযুদ্ধকালীন বেস কমান্ডার বেনী লাল দাশগুপ্ত বেনু, তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বেনীলাল দাশগুপ্ত বেনু ১৯৪৩ খ্রিস্টাব্দে বানরী পাড়ার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধকালীন তিনি ছিলেন গাভা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সর্বোচ্চ ডিগ্রি এম এ এম এড পাস করেছিলেন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার স্বাধীনতার জন্য তিনি জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। স্বাধীনতার পরে তিনি চট্টগ্রামে অবস্থান করেন এবং মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের সিনিয়র বিপণন কর্মকর্তা হিসেবে অবসরে যান। অবসরের পরে তিনি বানরীপাড়ায় অবস্থান করেন এবং আজ রোববার ১৫ সেপ্টেম্বর ভোর ৫ টা ১০ মিনিটের সময়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বানরীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, একজন লেখক, কবি ,সাহিত্যিক ও গবেষক। বাংলা একাডেমির তিনি ছিলেন জীবন সদস্য। বাংলাদেশের স্বনামধন্য সুরকার গীতিকার ও শিল্পী সুমন কল্যাণ তার একমাত্র ছেলে। তার মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তান কে হারালো এবং বানরীপাড়াবাসী এক ক্ষণজন্মা পুরুষকে হারালো। তার নাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park