1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শেরপুরে যৌথ অভিযানে টাকা ও হেরোইন সহ গ্রেফতার -৩

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

মোঃজিয়াউল হক
শেরপুর প্রতিনিধি :-

শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা সহ একি পরিবারের তিন মাদক চোরা কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার
(১২নভেম্বর) রাতে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট কড়ইতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো
সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকার মৃত সোহরাব আলীর ছেলে মো. হারুনুর রশিদ (৪৫), স্ত্রী মোছা. রোকসানা বেগম (৩৮) এবং তার ছেলে উজ্জল মিয়া (২১)।
গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ক্যাম্পের সেনাবাহিনী এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার রাতে শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একই পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের বসতঘরে তল্লাশি করে ৩০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০ টাকা এবং তিনটি মোবাইল সেট উদ্ধার করে।

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রাতেই শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park