1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন সাভারে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ বিনষ্ট। কবিরহাটে ভুইঁয়ার হাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত গেট উদ্বোধন। *সুগন্ধি সর. প্রা. বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন* মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো চার মাস ধরে ঔষধ সংকট বড় ভাই যেখানে শেষ করে গেছেন আমি ঠিক ঐ খান থেকে কাজ শুরু করতে চাই – মোঃ আনোয়ার হোসেন হজে যাওয়ার আগে ১০ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ।

শেরপুরে মদ খেয়ে মোটর সাইকেল চালানোর অভিযোগে ৩ মাদকসেবী গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ১৩২ বার পঠিত

মোঃজিয়াউল হক , শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা সদরে মদ্যপ অবস্থায় রেজিস্ট্রেশন,সাইলেন্সারবিহীন মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে মোটরসাইকেল চালানোর অভিযোগে ৩মাদকসেবী
গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার
(২৫ জুন)দিবাগত রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পৌর শহরের কাজীবাড়ী পুকুরপাড় এলাকার শামীম চৌধুরীর ছেলে আনজুম চৌধুরী আবিদ (১৭),পাকুরিয়া ফকিরপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে তানজিরুল ইসলাম সাদী (১৭) ও ঝিনাইগাতী উপজেলার জগৎপুর এলাকার হারু চন্দ্র দে’ র ছেলে উদয় দে (১৬)।
বুধবার জেলা পুলিশের ফেসবুক পেইজের এক বিজ্ঞপ্তি জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে শেরপুর সদর থানার বিভিন্ন এলাকায় থানা পুলিশ কর্তৃক মোটরসাইকেল এবং পুলিশ পিকআপযোগে বখাটে উৎপাত প্রতিরোধ,কিশোর অপরাধ নিয়ন্ত্রনসহ চুরি ছিনতাই প্রতিরোধে বিভিন্ন এলকায় মহড়া পরিচালনাকালে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের চকপাড়া বাজার এলাকার পাঁকা রাস্তার উপর থেকে সাইলেন্সার বিহীন দুইটি মোটরসাইকেল দ্রুত ও বেপরোয়া গতিতে বিকট শব্দে চালানোর অপরাধে তিন কিশোরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে শরীর ও মুখ থেকে মদ পান করার তীব্র গন্ধ পাওয়া যায়। গ্রেফতারকৃত আনজুম চৌধুরী আবিদ ও উদয় দে চালিত রেজিস্ট্রেশন ও সাইলেন্সারবিহীন দুইটি মোটরসাইকেল জব্দ করে গ্রেফতারকৃতদের জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে পরীক্ষা-নিরিক্ষায় প্রত্যেকেই মদ পান করেছে বলে জানান জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক। পরবর্তীতে তাদের বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।

এ ব্যাপারে পুলিশ সুপার আকরামুল হোসেন পিপিএম সত্যতা নিশ্চিত করে জানান, “বখাটে ও মাদকমুক্ত শেরপুর বিনির্মাণে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park