1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা তারুণ্যকে কাজে লাগিয়ে সাভার উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি দুর করতে চাই – মোঃ তমিজ উদ্দিন মামুদনগর যুব সংঘের পুনরায় সভাপতি হলেন জনাব মোঃ আরিফুল ইসলাম এবং সম্পাদক হলেন জনাব মো: হুমায়ুন কবির। কবিরহাট উপজেলায় অর্থাভাবে কোন কৃতি শিক্ষার্থী হারিয়ে যাবে না দীর্ঘদিন পর নিকলী হাওরের বুকে জমজমাট নৌকা বাইচ ব্রাহ্মণপাড়া ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, সাড়ে ১২ লাখ ৫০ হাজার টাকায় ‘রফা’ নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার, একজনের ১৫ দিনের কারাদণ্ড নিরাপদ স্বাস্থ্য আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন – মাওলানা আব্দুল মোতালেব। মাধবপুরে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার ও পাইপ বিনষ্ট। ন‌ওগাঁর মান্দায় তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

মোঃ সাজিদুর রহমান
জেলা প্রতিনিধি, শেরপুর

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং গণঅভ্যুত্থানের এক মাসপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদি মার্চ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শেরপুর সরকারি কলেজের সামনে থেকে এ শহীদি মার্চ শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সঞ্জয় বণিক প্রমুখ।

সমাবেশ স্হলে শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহ কামাল হোসেন আকন্দ, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায় সেলক্ষে ছাত্রসমাজ বদ্ধপরিকর। কিন্তু একটি বিশেষ মহল এই হত্যাকাণ্ডে জড়িতদের বাঁচাতে চেষ্টা করছে এবং ব্যক্তিগত দ্বন্দ্বে কিছু নিরপরাধ মানুষকেও জড়ানোর চেষ্টা করছে। কোন স্বার্থান্বেষী মহলের প্রভাবে আইনী প্রক্রিয়াকে বাণিজ্যিকীকরণ না করা হয় এটাই ছাত্রসমাজের প্রত্যাশা। ছাত্রসমাজ প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার কামনা করে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park