1. admin@dhakapost71.com : admin :
  2. dhakapost71@gmail.com : dhakapost71 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবিরহাটে ছোট ভাইয়ের জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে শিশু ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার ইউএনও গোলাম রব্বানী সরকারকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, নিরপেক্ষ তদন্তের দাবি। মাধবপুর পৌরসভার উন্নয়ন তহবিল থেকে ১ নম্বর ওয়ার্ডের বটগাছা মোড়া কবরস্থানে বরাদ্দ, এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ। পোরশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি – সাভারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে ওলামা দল নেতা আব্দুল মোতালেবের শোক। প্রতারক চক্রের ফোন নম্বর শনাক্ত, আর্থিক লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করলেন বেনাপোল পোটথানার ওসি শহীদ তিতুমীর।। পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ নারীর স্বাস্থ্যসুরক্ষা ও স্বাবলম্বিতা একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি: চীফ হুইপ নুরুল ইসলাম মণি।

শেরপুরে ত্রিভুজ প্রেমের বলি নিখোঁজ সুমনের মাটিচাপা মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

মোঃ সাজিদুর রহমান
স্টাফ রিপোর্টারঃ-

শেরপুরে নিখোঁজের সাত দিন পর কলেজছাত্র সুমন মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সুমনের প্রেমিকা আন্নি আক্তারের আরেক প্রেমিক রবিনের বাড়ির উঠান থেকে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ১১ নভেম্বর (সোমবার) দিবা গত রাত ১ টার দিকে সুমনের মরদেহের সন্ধান পাওয়া যায়। সুমন(১৭) শেরপুর শহরের কসবা বারাকপাড়া এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত ৪ নভেম্বর কলেজ ক্যাম্পাস থেকে বাড়ি ফেরার পথে সুমন মিয়া শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকা থেকে অপহৃত হন। পরে সুমনের নিখোঁজের ঘটনায় থানায় প্রথমে সাধারণ ডায়েরি এবং পরে আন্নি ও তাঁর বাবা আজিম উদ্দিন মাস্টারসহ কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন সুমনের বাবা নজরুল ইসলাম।
পরে, স্থানীয় জনগণ ও সুমনের পরিবার পুলিশের কাছে সুমনকে উদ্ধারের জন্য দাবি জানায়।

পুলিশের তৎপরতায় রোববার (১০ নভেম্বর) আন্নি ও মো. আজিম উদ্দিনকে গ্রেফতার করা হয় এবং মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আন্নির আরেক প্রেমিক রবিন ওরফে রনিকে ময়মনসিংহ থেকে আটক করা হয়। রবিনের দেয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির উঠান খুঁড়ে সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, পুরো ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত চলছে। প্রেমঘটিত এই বিরোধের কারণেই সুমনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে আসল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2023 Dhaka Post 71
Theme Customized By Shakil IT Park